Apple

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

20 August 2014

শিকড় সহ উপড়ে ফেলে দিন Windows এর অপ্রয়োজনীয় সব সফটওয়্যার Max Uninstaller দিয়ে আর Serial Key তো সাথে আছেই!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

আজ আপনাদের মাঝে এলাম Max Uninstaller 3.0.0.1350 সাথে Serial Key নিয়ে !! 

টিউন না দেখে এতক্ষনে হয়ত বুঝে গেছেন Max Uninstaller আসলে কি?

Max Uninstaller আসলে Revo Uninstaller, IObit Uninstaller, Root Uninstaller, Perfect Uninstaller & Your Uninstaller এদের মতই একটা সফটওয়্যার কিন্তু এটার Performance - Revo/IObit/Root/Perfect/Your এর  থেকে শতগুনে ভাল। আর খারাপ সফটওয়্যার হলেতো শেয়ার করার প্রশ্নই ওঠেনা । আর কি বলবো টিউন এ চলে যাই ।

যা যা পাবেন Max Uninstaller 3.0.0.1350 তে

Click Uninstall Any Unwanted or Corrupted Programs Completely With Ease
Fix Program Install Errors And Corrupted Install/Uninstall Error Messages
Clean Out All Remnants Including Leftover Registry Entries And Program Drivers
Show Detailed Information of A Certain Program Installed In Your Computer
Provide Intuitive And Easy-To-Use Interface To Uninstall/Fix Program Errors
Resovle Any Difficult Program Uninstall By 24/7 Dedicated Technical Support!
Easy To Use 1-Click Scan And Powerful Uninstall Capability
Compatible With All Windows Operating Systems Including Windows 7,8,8.1 Vista, XP and 2000


Official Trial Setup Of Max Uninstaller 3.0.0.1350 ডাউনলোড করতে [4.02 এমবি]



যেভাবে অ্যাক্টিভ করবেন

১. Official Trial ডাউনলোড করে ইন্সটল দিন।

২. Max Uninstaller 3.0.0.1350 রান করুন।

৩. Max Uninstaller রান হলে Register Toolbar এ ক্লিক করুন এবং নিচের Serial Key টা Copy করে License Key বক্স এ Paste করুন।

Serial Key
27007-87-36-124-625-72-10493-153776-99999

৪. Activate Now বাটন এ ক্লিক করুন। Registered Confirmation Message আসবে। OK করবেন। কাজ শেষ ।  


আশা করি আপনাদের কাজে লাগবে।

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। 

19 August 2014

কোরিয়ান ভাষার সহজ পাঠ – লেকচার ১ – ইতিহাস

শুভেচ্ছা সবাইকে…
আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম লেসন। এর উদ্দেশ্য হচ্ছে সংক্ষেপে কোরিয়ান ভাষার ইতিহাস নিয়ে আলোচনা করা। আসলে যে কোন ভাষার উৎপত্তির পেছনকার ইতিহাসের ব্যাপ্তি হয় বিশাল। আমাদের মূল উদ্দেশ্য যেহেতু ভাষাটা শেখা তাই ইতিহাসের বিশালত্বের দিকে না গিয়ে ওটা রেখে দিলাম ইতিহাসবিদদের জন্য। তার চেয়ে বরং একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করা যাক।

তখন স্বর্গের রাজা ছিলেন ‘হোয়ান ইন’। তাঁর একমাত্র পুত্র ‘হোয়ান উং’ একদিন বাবাকে জানালো, সে পৃথিবীতে গিয়ে থাকতে চায়। পুত্রের অনড় মনোভাবে অগত্যা রাজা তাকে পৃথিবীর শাসনভার দিয়ে পাঠালেন। সাথে পাঠালেন বৃষ্টি, মেঘ, বাতাস সহ তিন হাজার অনুসারীকে। পৃথিবীতে নেমে এসে ‘হোয়ান উং’ ‘বেক দু’ পাহাড়ে বসতি তৈরী করে সকলকে নিয়ে বসবাস শুরু করলেন।

‘বেক দু’ পাহাড়ের অদূরে বাস করত এক বাঘ আর আর এক ভালুক। মর্ত্যে রাজপুত্রের দেখা পেয়ে দুজনই তার কাছে গিয়ে মানুষ হওয়ার বর্‌ চাইল। একটু ভেবে ‘হোয়ান উং’ দুজনের হাতে রসুন, তেতো স্বাদের এক ধরণের গুল্ম আর একটা গুহার সন্ধান দিয়ে বললেন,“তোমরা দুজন যদি যদি সূর্যের আলো থেকে নিজেদের আড়াল করে শুধুমাত্র এগুলো খেয়ে একশ দিন কাটাতে পারো তবেই মানুষ রুপ লাভ করবে।“
ক’দিন পর পেটের ক্ষুধার কাছে এই কঠিন শর্ত তুচ্ছ করে বাঘ গুহা থেকে বেরিয়ে এল।আর ওদিকে এক…দুই…করে ঠিক একশ দিন পর গুহা থেকে বেরিয়ে এল এক পরমা সুন্দরী নারী। নিশ্চয়ই বুঝতে পারছেন, এই সেই ভালুক যে কঠোর সাধনা করে মানুষ রুপ লাভ করেছে। এরপরের কাহিনী হলো, এই পরমা সুন্দরীকে বিয়ে করলেন ‘হোয়ান উং’। তাদের পুত্রের নাম ছিলো ‘দাংগুন’। একটা সময় ‘দাংগুন’ ‘বেক দু’ পাহাড় থেকে নেমে সুন্দর একটা স্থানে নিজের দেশ নির্মাণ করলেন। আর এভাবেই কোরিয়ার জন্ম।

জানা যায় খ্রিষ্টের জন্মের আগে থেকেই দেশটির উত্তর ভাগে ওপর চীনের প্রভাব বিস্তারের কারণে লেখ্য রুপের মাধ্যম হিসেবে চীনা ভাষার ব্যবহার ছিলো সর্বত্র (তখন দুই কোরিয়া একত্রিত ছিলো)। কোরিয়ান ভাষায় একে বলা হত ‘হান্‌জা/হান্‌চা’। সঙ্গত কারণেই অত্যন্ত কঠিন এই ভাষায় প্রচলিত শিক্ষাদীক্ষা কেবল অভিজাত শ্রেণী বা বিত্তবানদের নাগালে ছিলো। ফলশ্রুতিতে শিক্ষাবঞ্চিত লোকের সংখ্যা ছিলো বাড়াবাড়ি রকমের।

এই অবস্থার অবসান ঘটাতেই ‘জোসন’ রাজবংশের চতুর্থ রাজা ‘সেজোং দ্য গ্রেট’ এর হাত ধরে ১৪৪৪ সালে আবিষ্কৃত হয় ‘হান্‌গুল’। তাঁকে এ ব্যাপারে সহায়তা করেছিলেন ভাষা বিশারদ্‌দের একটি দল। পন্ডিতেরা অনেকে তখন এর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।তারপর চীনা ভাষা বহাল থাকল আরো অনেক দিন। উনিশ এবং বিশ শতকে চীনা ভাষা আর ‘হান্‌গুল’ মিলিতভাবে ব্যবহার হতে থাকল আর পাশাপাশি ‘হানগুল’ এর জনপ্রিয়তাও বাড়ছিল। ১৯৪৫ সালের দিকে চীনা ভাষার দৌরাত্ম কমে গিয়ে পূর্ণাংগ ভাবে যাত্রা শুরু করে ‘হানগুল’ ।

এবার আসি ভাষায়। কোরিয়ান ভাষা উত্তর ও দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল ভাষা হলেও দক্ষিণ কোরিয়াতে এর লেখ্য রুপের নাম ‘হান্‌গুল’ আর উত্তর কোরিয়াতে আর ‘জোসন গুল’।‘হান্‌গুল’ এর প্রাচীন নাম ‘হুন্‌মিন্‌জংউম্‌’। উইকিপিডিয়ার তথ্যানুসারে বর্তমানে কোরিয়ান ভাষাভাষীর সংখ্যা আনুমানিক ৭৮ মিলিয়ন।

সবমিলিয়ে ‘হানগুল’ এ রয়েছে মোট ৪০ টি বর্ণ। এর মধ্যে ১০ টি মৌলিক এবং আর ১১টি যৌগিক স্বরবর্ণ। আর ১৪ টি মৌলিক এবং ৫টি জোড় ব্যঞ্জনবর্ণ। আকাশের অসীমতা, ভূমিরkorean-lec01-1 বিস্তৃতি আর দন্ডায়মান মানুষের

আকারকে ভিত্তি করে তৈরী করা হয়েছে স্বরবর্ণ। আর উচ্চারণের সময় বাগযন্ত্রের পরিবর্তিত রুপের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে ব্যঞ্জনবর্ণ। কোরিয়ান বর্ণমালা লেখার নিয়ম হচ্ছে, বাম থেকে korean-lec01-2ডানে এবং উপর থেকে নীচে। (পরের ক্লাসে বিস্তারিত থাকবে)

১৯৮৯ সালে ইউনেস্কো কর্তৃক ‘ইউনেস্কো কিং সেজোং লিটারেসি প্রাইজ’ এর প্রবর্তন হয় এবং ১৯৯৭ সালে ‘হুন্‌মিন্‌জংউম্‌’ এর ম্যানুস্ক্রিপ্টকে ‘ইউনেস্কো মেমোরী অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে তালিকাভূক্ত করা হয়। ৯ অক্টোবরকে দক্ষিণ কোরিয়াতে ‘হান্‌গুল ডে/দিবস’ হিসেবে পালন করা হয়। সাধারণ মানুষের কথা ভেবে ‘রাজা সেজোং’ ভাষার ক্ষেত্রে যে অবদান রেখেছেন তার জন্যে বিশ্বে তিনি সম্মানিত এবং সমাদৃত। এই ক্ষণজন্মা প্রতিভার প্রতি আমাদের পক্ষ থেকেও রইল অশেষ শ্রদ্ধা।

কোরিয়ান ভাষার সহজ পাঠ

নিবন্ধনের লিংক –
দয়া করে এখানে ক্লিক করে কোর্সে রেজিস্ট্রেশন করে নিন। nirjhar.me এর অন্য সব কোর্সের মতো এটিও সম্পূর্ণ বিনা মূল্যের কোর্স।

ভূমিকাঃ 

কোরিয়ান ভাষা শিক্ষার এই কোর্সের ব্যাপারে কিছু কথা বলতে চাই। কোরিয়ান ভাষার সাথে আমার পথচলা দশ বছরের বেশি এবং আর শেখানোর অভিজ্ঞতা তার প্রায় অর্ধেক। আমাদের দেশ থেকে যারা কোরিয়াতে বিভিন্ন স্কলারশীপে পড়তে যান কিংবা কাজ করতে যান তাদেরই কোরিয়ান ভাষা জানতে হয়। কারণ উন্নত দেশ হলেও প্রাত্যহিক বা দাপ্তরিক যোগাযোগ/কমিউনিকেশানের জন্য কোরিয়ানরা এখনো তাদের মাতৃভাষার উপরই বহুলাংশে নির্ভরশীল। তাই ভাষা জানা থাকাটা এক ধরণের কারিগরী দক্ষতার মত।




আন্তর্জালে কোরিয়ান ভাষা শেখার অনেক ভালো সাইট আছে যার সবই ইংরেজীতে। কিন্তু বাংলায় আমি তেমন কিছু খুঁজে পাইনি (হয়ত থাকতে পারে)। আমার মত এমন কিছু লোক আছেন যারা ইংরেজী বোঝেন কিন্তু কোন কিছু বাংলায় শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের কথা মাথায় রেখেই আমার এই অতি ক্ষুদ্র প্রচেষ্টা।
  

কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা
কোর্সটিকে শেখার সুবিধার জন্য তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে;
১) কোরিয়ান বর্ণমালা ও শব্দগঠনঃ এই ভাগে থাকবে কোরিয়ান ভাষার উৎপত্তি ও সংক্ষিপ্ত ইতিহাস, বর্ণমালা পরিচিতি, শব্দ গঠন, উচ্চারণ, লেখার নিয়ম
২) টপিক ভিত্তিক আলোচনাঃ অভ্যর্থনা ও নিজের পরিচিতি প্রদান, দিক নির্দেশনা অনুসরণ, সময় ও দিনের ভাগসমুহ, সংখ্যা, অনুরোধ করা এবং ফোনে কথা বলা, পরিবারের পরিচিতি, কেনাকাটা করা ইত্যাদি
৩) প্রয়োজনীয় ব্যকরণঃ টপিক ভিত্তিক আলোচনার সাথে অবশ্য ব্যবহার্য ব্যকরনের ধরণ সমূহ


কাদের জন্য কোর্স? 
এই কোর্সটি মূলত সবার জন্য। কোরিয়াতে যারা কাজ করেন, উচ্চ শিক্ষার্থে আছেন, ব্যবসার সুবাদে যাওয়া আসা করেন অথবা যারা দেশে বিভিন্ন কোরিয়ান প্রতিষ্ঠানে কোরিয়ানদের সাথে কাজ করছেন তাদের জন্য এই কোর্স ফাউন্ডেশান হিসেবে কাজ করবে।


কোর্সে কয়টি লেকচার থাকবে?
কোর্সে সর্বমোট ১০ লেকচার থাকবে


লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস:

লেকচার নং ০২- স্বরবর্ন ও ব্যঞ্জণ বর্নের উৎপত্তি এবং তাদের বর্ণনা,  লেখার নিয়ম
লেকচার নং ০৩- স্বরবর্ণ ও ব্যঞ্জণ বর্নের সমন্বয়ে বাক্য গঠন, বাচ্ছিম, উচ্চারণের সাধারণ কিছু নিয়ম
লেকচার নং ০৪ – কোরিয়াতে কিভাবে একে অন্যকে অভ্যর্থনা জানাতে হয়, কিভাবে নিজের পরিচিতি দিতে হয়
লেকচার নং ০৫ – কোথাও যাবার ক্ষেত্রে দিকনির্দেশনা অনুসরণ, ঘরে বা হোটেলে অবস্থানের ক্ষেত্রে উপর, নীচ, সামনে, পেছনে, ডান বাম, ভেতর ও বাহির ইত্যাদি জানা ও বলা
লেকচার নং ০৬ – সংখ্যা গণনা, নিত্য প্রয়োজনীয় কিছু গণনার একক
লেকচার নং ০৭ – দিনের বিভিন্ন ভাগ, কোরিয়ার স্থানীয় সময় বোঝা ও বলা, ঋতু ও আনুষাঙ্গিক বিষয়াদি
লেকচার নং ০৮ – ফোনালাপ, কাউকে কোন কিছুর জন্য অনুরোধ করা
লেকচার নং ০৯ – কেনাকাটা করা, দামদর করতে পারা
লেকচার নং ১০ – কোরিয়ান সংষ্কৃতির কিছু উল্লেখযোগ্য দিক, উৎসব বা পার্বণ

বিদেশে উচ্চশিক্ষা

—বিদেশে উচ্চশিক্ষা—


বিদেশে উচ্চশিক্ষার উপরে নানা বিষয় নিয়ে HigherStudyAbroad.com এবং শিক্ষক.কম এর যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এই কোর্সটি। বিস্তারিত জানতে প্রথমে দেখে নিন নিচের ভিডিওটি।



কাদের জন্য এই কোর্স:
এই কোর্সটি বানানো হয়েছে উচ্চশিক্ষার্থে আগ্রহী বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির পথে কি কি পরীক্ষা দিতে হয়, কিভাবে ইউনিভার্সিটি বাছাই, আবেদনপত্র জমা দেওয়া, ভিসার জন্য প্রস্তুতি- ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমাদের কোর্সে আলোচনা করা হবে। শুধু তাই নয়- কোর্সের শেষের দিকের ক্লাসগুলোতে দেশভিত্তিক ইউনিভার্সিটি বাছাইকরণ ও অধ্যায়নপরবর্তী সম্ভাবনা নিয়েও দৃষ্টিপাত করা হবে।


নিবন্ধনের লিংক:
দয়া করে এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করুন।


কোর্স কারিকুলাম:
প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের ভিডিও লেকচারগুলো সম্প্রচার করা হবে:

প্রথম ক্লাস: বিদেশে উচ্চশিক্ষা: কেন করব?
দিতীয় ক্লাস: কি কি পরীক্ষা দিতে হবে?
তৃতীয় ক্লাস: কিভাবে ইউনিভার্সিটি বাছাই করব? 
চতুর্থ ক্লাস: স্কলারশিপ এবং ফান্ডিং 
পঞ্চম ক্লাস: ইউনিভার্সিটিতে আবেদনপত্র পাঠানোর খুটিনাটি
ষষ্ঠ ক্লাস: স্টেটমেন্ট অফ পারপাস - পরিচিতি ও প্রস্তুতি
সপ্তম ক্লাস: স্টেটমেন্ট অফ পারপাস – কাঠামো এবং লেখনপ্রক্রিয়া
অষ্টম ক্লাস: লেটার অফ রিকোমেন্ডেশন


প্রতিষ্ঠান পরিচিতি:
HigherStudyAbroad এর জন্ম ফেব্রুয়ারী ২০১১। সংক্ষেপে এটি HSA নামেও পরিচিত। বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং এই বিষয়ে আগ্রহী শিক্ষার্থিদের তথ্য সরবরাহ ও বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে  সহাযতা প্রদান করা- এই উদ্দেশ্যগুলো নিয়েই এর জন্ম।HSA একটি অরাজনৈতিক এবং অবানিজ্যিক প্রতিষ্ঠান যার সদস্য সংখ্যা বর্তমানে ১৬,০০০ ও বেশি। বাংলাদেশে শিক্ষাবিষয়ক পরামর্শদানের জন্য সর্ববৃহৎ এই সংগঠনটি অনলাইন এবং অফলাইন- দুই ধারাতেই কাজ করে। অনলাইন কার্যক্রমের মধ্যে পড়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় যাবতীয় পরীক্ষার প্রস্তুতি, ইউনিভার্সিটিতে আবেদনপত্র পাঠানো, ভিসা প্রোসেসিং ইত্যাদি নিয়ে শিক্ষার্থীদের সহায়তা করা। মাত্র দুই বছরে ইতিমধ্যে HSA’র সহয়তায় ২০০ এরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার্থে বিদেশগমনে সক্ষম হয়েছে। অনলাইন কার্যক্রম পরিচালিত হয় HSA’র ওয়েবসাইট: HigherStudyAbroad.com এবং HSA’র ফেসবুক গ্রুপ: Group.HigherStudyAbroad.com থেকে। এসব প্লাটফর্ম ব্যবহার করে HSA নিয়মিত উত্তর দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের হাজার হাজার প্রশ্নের। ওয়েবসাইট এবং ফেইসবুক গ্রুপ মিলিয়ে HSA’র রয়েছে একশটিরো বেশি তথ্যসম্বলিত লেখা।
HSA’র অনুপ্রেরনায় বাংলাদেশের ১০ টিরও বেশি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে Higher Study Society। এই সংগঠন গুলো নিয়মিত ভাবে পরিচালনা করে যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম। ইতিমধ্যেই HSA’র উদ্যোগে বাংলাদেশে আয়োজিত হয়েছে ২০টির ও অধিক উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার। HSA’র কাজ মূলত পরিচালিত হয় বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা। তাছাড়া বাংলাদেশে অবস্থানরত অনেক শিক্ষার্থী এই কার্যক্রমের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত।

IELTS এর সহজ পাঠ


nirjhar.me এ শুরু হচ্ছে IELTS পরীক্ষার প্রস্তুতি কোর্স। কোর্সটির  নাম আই ই এল টি এস এর সহজ পাঠ
এখানে ক্লিক করে কোর্সে রেজিস্ট্রেশন করে নিন।



কোর্সটির  নাম আই ই এল টি এস এর সহজ পাঠ......

ভূমিকা :
INTERNATIONAL ENGLISH LANGUAGE TEST SYSTEM (ACADEMIC) অথবা আই ই এল টি এস একটি জনপ্রিয় পরীক্ষা বিদেশে পড়াশুনা করতে যাওয়ার জন্য। এ কোর্সে টেস্ট এর সবকিছু খুব সহজভাবে উপস্থাপন করা হবে। কোর্সের প্রাথমিক বিষয় গুলো নিয়ে আলোচনা দিয়ে শুরু করে এরপর বিশদভাবে প্রস্তুতি সহ সবকিছু নিয়ে কোর্স সাজানো হয়েছে।

কাদের জন্য এই কোর্সঃ
এ কোর্সে সবাই অংশগ্রহন করতে পারবেন কিন্ত ইংরেজী অনুরাগীদের স্বাগতম। কয়টি লেকচার থাকবে?
এ কোর্সে সর্বমোট বিশটা লেকচার থাকবে।

সিলেবাসঃ
৬ স্পিকিং এর পার্ট-২ নিয়ে আলোচনা।
৭ আই এ এল টি এস এর রাইটিং টাস্ক-১ নিয়ে জানবেন।
৮ রিডিং অংশ খতম করার আর ও বিশেষ কৌশল।
৯  রাইটিং টাস্ক-১ নিয়ে আলোচনা।
১০ লিসেনিং এর ঘাড় ভেঙ্গে দিন।
১১ লিসেনিং এর ঘাড় মটকে দিন।
১২  রিডিং অংশ খতম করার আর ও বিশেষ কিছু কৌশল।
১৩ রিডিং অংশ ঘায়েল করার টিপস।
১৪ স্পিকিং এর পার্ট-২ ও ৩ নিয়ে আলোচনা।
১৫ স্পিকিং এর পার্ট-২ ও ৩ নিয়ে আলোচনা।
১৬ রাইটিং টাস্ক-২ নিয়ে আলোচনা।
১৭ রাইটিং টাস্ক-২ নিয়ে আলোচনা।
১৮ রাইটিং টাস্ক-২ নিয়ে আলোচনা।
১৯ লিসেনিং এর শেষ অংশ ব্যবচ্ছেদ।
২০ শেষকথা।